
কক্সবাজার শহরকে দূষণমুক্ত ও বাসযোগ্য রাখার স্বার্থে শহরের ভেতরের ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বুধবার ১৯ আগস্ট সকাল ১১টায় কক্সবাজার পৌরসভা প্রাঙ্গণে আমরা কক্সবাজারবাসি নাগরিক সংগঠন আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
আমরা কক্সবাজারবাসি সংগঠনের শহর কমিটির সভাপতি মমতাজ সফিনা আজিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রিফাতের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির সভাপতি জাফর আলম দিদার, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান এবং আমরা কক্সবাজারবাসি এর জেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।
আমরা কক্সবাজারবাসি সংগঠন জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেন, অপরিকল্পিতভাবে শহরের ভেতরে ময়লা ফেলার কারণে চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে এই ডাম্পিং স্টেশন আবাসিক এলাকা ও শহর থেকে দূরে স্থানান্তরের জোর দাবি জানান।
এতে বক্তব্য রাখেন আমরা কক্সবাজারবাসি এর সহ সভাপতি মাহবুবুর রহমান ও মিজানুর রহমান চৌধুরী, শহর কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সামাজিক সংগঠন ছায়ানীড়ের সভাপতি কল্লোল দে, আমরা কক্সবাজারবাসি এর সহ সভাপতি জাহেদুল ইসলাম রিটন, চেম্বার অব কমার্সের পরিচালক সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা ফারুক আজম, সংগঠক মাহবুবুর রহমান সোহেল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোবায়দা আকতার, সহ সভাপতি শামিম আকতার শিমু, শহর কমিটির মো. শওকত আজম, সংগঠক রোজি চৌধুরী, শহর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ, নুরুল আমিন দুদু, মো. সোহেল, দেলোয়ার হোসেন মামুন ও আব্দুল মালেকসহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিনিধিদলের মাধ্যমে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।