Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Distribution of anti-drug awareness leaflets

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ। এ সময় ঢাকা বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় জনগণ ও পথচারীদের মধ্যে মাদকের ভয়াবহতা, মাদকের কুফল এবং মাদকবিরোধী সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে।

কর্মসূচির মাধ্যমে মাদক সেবন ও ব্যবসার ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান,  স্থানীয় জনগণকে নিয়ে  মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে  এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার অঙ্গীকার করেন।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news