Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে - জেলা প্রশাসন

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জোরালো পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপকভিত্তিক ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার এই মহতী উদ্যোগে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই বিশেষ কার্যক্রমের সূচনা করা হয়েছে। এরপর শহরের বিভিন্ন জনবহুল এলাকায় মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড স্প্রে করা হয় এবং জমা পানি পরিষ্কারের ওপর জোর দেওয়া হয়েছে।  সে সময় অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে শহরবাসীকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শুধু মশা মারা নয়, সচেতনতা বৃদ্ধি এবং প্রজননস্থল ধ্বংস করা এ কর্মসূচির মূল লক্ষ্য। নাগরিক জীবন নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেঙ্গু প্রতিরোধে জোরালো পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।