Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ অক্টোবর ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনাসভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Anti-drug discussion and oath recitation among students

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হোগলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম রেজা। বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, পরিদর্শক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মৃনাল কান্তি দাস, সাংবাদিক শাহারিয়া শাহাদাৎসহ অন্যরা। উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান তার বক্তব্যে বলেন, মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনতে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি শুক্রবার জেলার বিভিন্ন মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরনের পাশাপাশি বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনাসভা ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠানের আয়োজন করে। আর তাই এলাকাসমূহ মাদক মুক্ত রাখতে আহ্বান জানানো হয় আলোচনা সভায়। সে সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষ উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করালেন চৌধুরী ইমরুল হাসান। কুইক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দরা । 

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news