Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৮ অক্টোবর ২০২৬ | ১০:৫২ অপরাহ্ন

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আদিবাসী ব্যক্তির মৃত্যু

ছোটন সরদার ২৮ অক্টোবর ২০২৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় অরুণ রাজোয়াড় (৪৫) নামের এক আদিবাসী ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ২৮ অক্টোবর দুপুর ১২টার দিকে উপজেলার ছয়ঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অরুণ রাজোয়াড় গোদাগাড়ী উপজেলার চৈতনপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম গণেশ রাজোয়াড়। তিনি জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়ের ভাগ্নে।অরুন রাজোয়াড় রাজাবাড়ি হাট থেকে বাড়ি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ছয়ঘাটি এলাকায় রাজশাহী র‍্যাব-৫-এর (বর্তমানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি) দুই সদস্য মোটরসাইকেলে যাওয়ার সময় তাঁর সঙ্গে দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় অরুণ রাজোয়াড় (৪৫) নামের এক আদিবাসী ব্যক্তির মৃত্যু হয়েছে।