
সরবরাহ ভালো থাকায় রাজধানীর বাজারগুলোতে সবজির বাজার স্থিতিশীল রয়েছে। গত দিনের তুলনায় কমেছে ডিমের দাম।
তবে চাল, ডাল তেল, লবন, পেঁয়াজ আগের দামেই বিক্রি করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এসব বাজার ঘুরে দেখা গেছে, শীত ও গ্রীষ্মকালীন সব ধরনের সবজি বাজার স্থিতিশীল রয়েছে। সরবরাহ ভালো থাকায় সবজির বাজার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসব বাজারে শিম ১ কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, নতুন আলু ১০০ টাকায়, মুলা ৫০ টাকা এবং ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারে বাঁধা কপি ৩০ থেকে ৪০ টাকা পিস দরে বিক্রি করতে দেখা গেছে।
বাজারগুলোতে পটল, ঢ্যাঁড়শ, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন কেজিতে ৬০ থেকে ১০০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ১৪০ টাকায়, জলপাই ৫০ থেকে ৬০ টাকা এবং গাজর কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে পেঁপে কেজিতে ১৫ থেকে ২০ টাকা এবং আলু কেজিতে ৫ টাকা কমে ২৫ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে কচুর লতি ৭০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শশা দাম ৬০ থেকে ৮০ টাকা, বটবটি ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক হালি লেবু ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনে পাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৬০ থেকে ৭০ টাকা পিস এবং কেপসিক্যাম ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩৩০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
এসব বাজারে লাল শাক আঁটি ১৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকা , মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২২০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬৫০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৫০০ টাকায়, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, পাবদা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকায়, কৈ মাছ ২২০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
এসব বাজারে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়, হাঁসের ডিম এক ডজন ১৮০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
এসব বাজার ঘুরে দেখা গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে চাল ও ডাল। মানভেদে সরু নাজিরশাইল ও মিনিকেট চাল প্রতি কেজি ৭০ থেকে ৮৫ টাকায় মাঝারি মানের পাইজাম, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৫৮ থেকে ৬৫ টাকা, মোটা চায়না ইরি ও স্বর্ণা চাল ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে মসুর ডাল ইন্ডিয়ান প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকায়, দেশি মসুর ডাল ১৫০ থেকে ১৬০ টাকা, মুগ ডাল মানভেদে ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।