Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ অক্টোবর ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

২০ মিনিটে ৬৩০ কোটি ডলারের বাগিয়ে নিল হ্যাকাররা

অনলাইন ডেস্ক Hackers steal $6.3 billion in 20 minutes

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্সে বড় ধরনের সাইবার হামলার মাধ্যমে প্রায় ৬৩০ কোটি ডলারের সম্পদ চুরি হয়েছে। ডেভঅপস বিভাগের এক প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক করে হামলাকারীরা বিন্যান্সের সার্ভিস কনটেইনারে প্রবেশাধিকার পায় এবং অননুমোদিত অর্থ উত্তোলনের নির্দেশ দেয়। তবে কোনো ওয়ালেটের প্রাইভেট কি ফাঁস হয়নি বলে জানিয়েছে বিন্যান্স। ফোর্বস


প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ৩০০ কোটি ডলারের মতো ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইনে আটকে রাখা সম্ভব হয়েছে। চুরির পেছনে উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ জড়িত বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া সম্পদ আটকে দিতে দ্রুত পদক্ষেপ নেয় টেথার ও সার্কেল; যথাক্রমে ১৫৬ কোটি ৭০ লাখ USDT ও ৮০ কোটির বেশি USDC ফ্রিজ করা হয়েছে।


ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবসের হিসাবে, ১০টি ব্লকচেইনে বিন্যান্সের ওয়ালেট থেকে প্রায় ৬৩৬ কোটি ডলারের সম্পদ সরিয়ে নেয়া হয়েছিল। এর বেশির ভাগই মাত্র ২০ মিনিটের মধ্যে স্থানান্তর করা হয়।


চেইনঅ্যানালাইসিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, চুরির পরিমাণ ছিল প্রায় ৫৯০ কোটি ডলার। এই অঙ্ক ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাইবিট এক্সচেঞ্জে সংঘটিত ১৫০ কোটি ডলারের হ্যাকিংয়ের তুলনায় প্রায় চার গুণ। ফলে ঘটনাটি ক্রিপ্টোকারেন্সি খাতের অন্যতম বড় নিরাপত্তা বিপর্যয় হিসেবে সামনে এসেছে।


বিন্যান্স জানিয়েছে, SAFU তহবিল ও কোম্পানির নিজস্ব অর্থ ব্যবহার করে ব্যবহারকারীদের সব ক্ষতি পূরণ করা হবে। SAFU তহবিলে প্রায় ১৫ হাজার বিটকয়েন রয়েছে, যার মূল্য চুরি হওয়া অর্থের তুলনায় কম। অবশিষ্ট ক্ষতি কোম্পানির অর্থ থেকে পূরণ করতে হবে। উল্লেখ্য, চুরি হওয়া বিটকয়েনের কিছু অংশ নতুন ঠিকানায় স্থানান্তর হলেও এখনো তা কোনো এক্সচেঞ্জ বা মিক্সারে যায়নি।


এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন ক্রিপ্টোকারেন্সি খাতে নিরাপত্তা ঝুঁকির খবর বাড়ছে। সাম্প্রতিক সময়ে বিটকয়েন চুরি, হার্ডওয়্যার ইমপ্ল্যান্ট ও অপহরণের মতো অপরাধ বাড়ছে। বিন্যান্স আশা করছে, ৪৮ ঘণ্টার মধ্যে অর্থ উত্তোলন কার্যক্রম স্বাভাবিক হবে। তবে ব্যবহারকারীদের আস্থা ধরে রাখা এবং ক্ষতিপূরণের প্রতিশ্রুতি বাস্তবায়নই প্রতিষ্ঠানটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news