
বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপটি রোববার (১ নভেম্বর) এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
শনিবার (৩১ অক্টোবর) ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে ।
পূর্বাভাসে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এটি আরও ঘনীভূত হয়ে রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এর আগে গত ২৬ অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ থেকে এটি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেয়।