Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ নভেম্বর ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নিজেস্ব প্রতিবেদক Four-day Red Crescent training begins

স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ ও মহামারি মোকাবিলায় সক্ষমতা জোরদারের লক্ষ্যে রাজশাহীতে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।


রোববার (১ নভেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার পাকুড়িয়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (আইএফআরসি) অর্থায়নে প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে।


প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।


প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, মানবিক সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ, মহামারি কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকেরা মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে অসহায়, ঝুঁকিপূর্ণ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, মানবিক সেবার মনোভাব নিয়ে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।


এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য আতিক শাহরিয়ার, সিনিয়র আরসিওয়াই মোঃ সোলাইমান হোসেন রকি এবং যুবপ্রধান মোঃ জাকারিয়া ইকবাল অন্তর উপস্থিত ছিলেন। এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিতে রাজশাহী জেলা ইউনিটের ৩০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।



© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news