Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৩ নভেম্বর ২০২৬ | ০৩:১১ অপরাহ্ন

গোদাগাড়ীতে ১৫০ কেজি কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে এক লাখ ৮হাজার টাকা জরিমানা

মুক্তার হোসেন,গোদাগাড়ী (রাজশাহী): ০৩ নভেম্বর ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ এই জাল মজুত ও বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে সর্বমোট ১ লাখ ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সন্ধা ৬টায় উপজেলার মহিশালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে মহিশালবাড়ী এলাকায় একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ওই এলাকা থেকে ১৫০ কেজি ক্ষতিকর কারেন্ট জাল এবং ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নিষিদ্ধ জাল রাখার দায়ে মহিশালবাড়ী এলাকার মৃত সৈবুর রহমানের ছেলে মোকলেসুর রহমান (৬০) এবং আব্দুর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৪)-কে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে, উক্ত আইনের ৪ ক্রমিকের (খ) ধারা অনুসারে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল আমাদের জলজ পরিবেশ এবং দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।