Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৪ নভেম্বর ২০২৬ | ০৪:৩৮ অপরাহ্ন

তাহসিফের বান্ধবী দিশা ফের ৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক ০৪ নভেম্বর ২০২৬

রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এই আদেশ দেন।

 

এর আগে গত ১ নভেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন।


সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার ৩'দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

সিএমএম আদালতের অতিরিক্ত পিপি শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা এবং উত্তরা এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে যে, নিহত কে এম তাহসিফ সাউরি (২৭) গত ২৭ অক্টোবর রাতে উত্তরা Nest Bar & Resturant-এ যান। পরবর্তীতে ২৮ অক্টোবর সন্ধ্যায় উত্তরা CP Five Star Snacks-এ সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশা এবং বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপসহ (২৩) অন্যরা একসঙ্গে অবস্থান করেন।


সিসিটিভি ফুটেজে আসামিদের চলাফেরা ও মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির প্রমাণ পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে সন্দেহভাজন জেরিকা তাসনিম দিশার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও সনাক্তকরণ, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আসামিদের পরস্পরবিরোধী বক্তব্য ক্রস-চেক করার জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। 


এ মামলায় ৩০ নভেম্বর তাহসিফ সাউরির বন্ধু শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিন ও ৩ নভেম্বর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।


সংগৃহীত ছবি