Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

অনলাইন ডেস্ক 'Global Brand of the Year'

২০২৬–২৭ সালের ‘ওয়ার্ল্ড ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস’-এ অটোমোবাইল ক্যাটাগরিতে ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে বৈশ্বিক নিউ এনার্জি ভেহিকেল নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। যুক্তরাজ্যের লন্ডনে হ্যাম্পটন কোর্ট প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে (গ্লোবাল টিয়ার) এ স্বীকৃতি অর্জন করে।


ওয়ার্ল্ড ব্র্যান্ডিং ফোরাম আয়োজিত এ পুরস্কারের জন্য মনোনীত ব্র্যান্ডগুলোর আর্থিক মূল্যায়ন, ভোক্তা পর্যায়ে বাজার গবেষণা এবং অনলাইনে সাধারণ মানুষের ভোট বিবেচনায় নেওয়া হয়। বৈশ্বিক পর্যায়ের স্বীকৃতি পেতে একটি ব্র্যান্ডকে অন্তত তিনটি মহাদেশের ১০টি বা তার বেশি দেশে কার্যক্রম পরিচালনা করতে হয়। এ স্বীকৃতি বিওয়াইডির আন্তর্জাতিক বাজারে উপস্থিতি এবং কোনো একটি দেশের বাজারের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে ব্র্যান্ড হিসেবে পরিচিতির প্রতিফলন।


এ অর্জন প্রসঙ্গে বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি বলেন, ‘এ বৈশ্বিক স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত। বিওয়াইডির কাছে ব্র্যান্ড গড়ে তোলার অর্থ হলো এমন প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা, যা তাঁদের দৈনন্দিন জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারে। এ পুরস্কার নতুন উদ্ভাবন অব্যাহত রাখতে এবং বিশ্বের বিভিন্ন দেশের অংশীদারদের সঙ্গে কাজ করে আরও বেশি মানুষের কাছে টেকসই পরিবহনব্যবস্থা পৌঁছে দিতে আমাদের উৎসাহিত করবে।’


বাংলাদেশের বাজারে এ অর্জনের গুরুত্ব তুলে ধরে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘এ বৈশ্বিক স্বীকৃতি বাংলাদেশের চালকদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি ভেহিকল ও টেকসই উদ্ভাবন পৌঁছে দেওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। দেশের গ্রাহকেরা আশ্বস্ত হতে পারেন যে তাঁরা এমন একটি ব্র্যান্ড বেছে নিচ্ছেন, যার ওপর বিশ্বজুড়ে লাখো মানুষ আস্থা রাখেন।’


বর্তমানে বাংলাদেশসহ ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে বিওয়াইডি। প্রতিষ্ঠানটি নিউ এনার্জি ভেহিকেলের সম্ভার আরও বিস্তৃত করার পাশাপাশি ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রি সেলসিয়াস’ বা পৃথিবীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাংলাদেশেও এগিয়ে নিচ্ছে বিওয়াইডি বাংলাদেশ। এর অংশ হিসেবে সম্প্রতি মাসব্যাপী ‘গ্রিন ড্রাইভ’ ক্যাম্পেইন পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news