Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সাফারি পার্কে নীলগাইয়ের পরিবারে নতুন ৪ সদস্য

অনলাইন ডেস্ক 4 new members join the nilgai family at the safari park

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে জন্ম নিয়েছে নতুন ৪ শাবক। সম্প্রতি গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি এলাকায় বনের ভেতর তাদের দেখা মিলছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বিষয়টি নিশ্চিত জানান, বর্তমানে নতুন জন্ম নেওয়া শাবকগুলো দিনভর মায়ের ছায়ায় ঘুরে বেড়াচ্ছে। তবে মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে দৌড়ে বনের ভেতর ছুটে যাচ্ছে মা নীলগাই। 


তিনি আরও বলেন, দেড় মাস আগে গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির হরিণ সাফারিতে নীলগাইয়ের সাথে নতুন চারটি শাবককে বিচরণরত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর থেকেই তাদের প্রতি বিশেষ যত্ন রাখা হচ্ছে। সর্বক্ষণ একজনকে তাদের দেখাশুনার জন্য হরিণ সাফারিতে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে শাবকগুলোর বয়স দেড় মাসের মতো হবে। তবে শাবক গুলো মাদী না পুরুষ তা এখনো শনাক্ত করা যায়নি। নিরাপত্তার জন্য কাছাকাছি গিয়ে তা নির্ধারণের চেষ্টাও করা হচ্ছে না। 


কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তীতে বেশ কয়েকটি শাবকের জন্ম হয় গাজীপুর সাফারি পার্কে। সবশেষ পার্কে  ১১টি নীল গাই ছিল, এর মধ্যে দুইটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কে ৯টি নীল গাই রয়েছে। এর মধ্যে নতুন শাবক ৪টি নিয়ে বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news