Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
০৬ নভেম্বর ২০২৬
০৫:৪৬ অপরাহ্ন

ভারতে চলন্ত ট্রেনে আগুন

অনলাইন ডেস্ক Fire on a moving train

ভারতের পাঞ্জাবে একটি চলন্ত ট্রেনের চারটি বগিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে কেউ এ ঘটনায় আহত বা নিহত হননি। শুক্রবার (৬ নভেম্বর) পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছে থাকা অবস্থায় ট্রেনটিতে আগুন লাগে। এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।


সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কর্মভূমি এক্সপ্রেস নামে ট্রেনটির ইঞ্জিনের দিক থেকে পাঁচ নম্বর বগিতে আগুনের সূত্রপাত হয়। এরপর এটি চারটি বগিতে ছড়িয়ে পড়ে। ট্রেনটি অমৃতসার থেকে নিউ জলপাইগুঁড়ির মধ্যে  চলাচল করে।


একটি সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনো স্পষ্ট কারণ জানা যায়নি।


সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনটির একাধিক বগিতে দাউদাউ করে জ্বলছে আগুন। ওই সময় জরুরি পরিষেবার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।


অপর একটি সূত্র জানিয়েছে, অমৃতসার থেকে যাত্রা শুরুর পর বসন্তপুরা রেলস্টেশনের কাছে পৌঁছানোর পর এটিতে আগুন লাগে। যা রাজপুরা গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।


এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news