Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ নভেম্বর ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীর ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাঈমুর রহমান বিপ্লবের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ

জেসিকা শেখ, জেলা প্রতিনিধি Naimur Rahman Biplob's initiative to distribute cleaning supplies to mosques and madrasas

রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার পরিবেশ পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে পরিচ্ছন্নতা সামগ্রী উপহার বিতরণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী ও সমাজসেবক বিপ্লব রহমান নাঈম।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কর্মসূচিতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেই তাঁদের এ উদ্যোগ।


সামগ্রী বিতরণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও মানুষের কল্যাণের পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক বিপ্লব রহমান নাঈম।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news