Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
০৭ নভেম্বর ২০২৬
০৩:০৬ অপরাহ্ন

রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক : Child dies after drowning in drain water

রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে মো. জিহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার( ৬ নভেম্বর)  দুপুরে নগরীর শাহ মখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ বড়বনগ্রাম বাগানপাড়া এলাকার সুমন আলীর ছেলে।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, শুক্রবার দুপুরে ড্রেনের পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে জিহাদ। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, শিশুটির মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news