রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাইদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার সেকেন্ড অফিসার মাহমুদ হাসান জুয়েল রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেস্থি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মাসুম এবং উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।