Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এবার ফ্লোরিডায় কনসার্ট করবেন অপূর্ব

অনলাইন ডেস্ক Actor Ziaul Faruk Apurba

অভিনেতা হিসেবেই জিয়াউল ফারুক অপূর্বর খ্যাতি। তবে তিনি গানেও দক্ষ। সে কথাও অনেকে জানেন। গেল আগস্টে প্রথমবার একক কনসার্ট করেছেন তিনি; তাও আবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে তার গানে মুগ্ধ হন বাঙালিরা।


এরই ধারাবাহিকতায় দ্বিতীয় কনসার্টের খবর দিলেন অপূর্ব। এবার তিনি গাইবেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ডিসেম্বরে ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। এ উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর গাইবেন অপূর্ব।


স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে অপূর্বর কনসার্ট। নতুন এই সংগীতায়োজন নিয়ে এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’


নিউ ইয়র্ক কনসার্টের পরই অপূর্ব জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে তার কনসার্টের ডাক আসছে। দেশটির ১২টি শহর থেকে প্রবাসীরা তাকে কনসার্টের প্রস্তাব দিয়েছিলেন বলে জানান তিনি। সেই সূত্রেই এবার ফ্লোরিডার মঞ্চ মাতাতে চলেছেন এই তারকা।


স্ত্রী-সন্তানের সুবাদে যুক্তরাষ্ট্রেই এখন বছরের বেশিরভাগ সময় থাকেন অপূর্ব। তাই সেখানে গানের মাধ্যমে নিজের নতুন ব্যস্ততা তৈরি করছেন। আগামীতে দেশেও কনসার্ট করার ইচ্ছে রয়েছে তার।


আগস্টে দেশে এসে কিছুদিন থাকার পর অক্টোবরের শুরুতেই ফের যুক্তরাষ্ট্রে চলে গেছেন অপূর্ব। যাওয়ার আগে অবশ্য বেশ কয়েকটি নাটকের শুটিং করেছেন। সিনেমা নিয়েও কথা চলছে। চূড়ান্ত হলে সেটার ব্যাপারেও জানাবেন তিনি।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news