Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আজ শ্যামাপূজা ও দীপাবলি, আলোর উৎসবে মাতবেন হিন্দু ধর্মাবলম্বীরা

নিজস্ব প্রতিবেদক:- Today is Shyama Puja and Diwali

আজ রবিবার (৮ নভেম্বর  হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে পূজার আয়োজন। সর্বত্র ছড়িয়ে পড়েছে আনন্দ-উচ্ছ্বাস।


বাঙালি সংস্কৃতিতে কালীপূজা ও দীপাবলি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। আলোর উৎসব দীপাবলিকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ‘দীপাবলি’ বললেও অবাঙালি হিন্দুরা একে ‘দিওয়ালি’ বলে থাকেন। ধর্মীয় এই উৎসবকে অনেকে ‘দীপান্বিতা কালীপূজা’ও বলে থাকেন।


অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যাশায় হিন্দু ধর্মাবলম্বীরা শত শত বছর ধরে এ উৎসব পালন করে আসছেন। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এই তিথিতে কালীপূজা উদ্‌যাপন করেন।


পঞ্জিকা অনুযায়ী, রবিবার (৮ নভেম্বর)  দুপুর ১টা ২ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি, যা শেষ হবে আগামীকাল সোমবার সকাল ১১টা ৫৮ মিনিটে।


কালীপূজা সাধারণত মধ্যরাতে শুরু হয়। একই তিথিতে কালীপূজার পাশাপাশি অনেকেই লক্ষ্মীপূজাও করবেন। কালীপূজার দিন হিন্দু ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাঁদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন।

রাজশাহীর বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news