Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
০৮ নভেম্বর ২০২৬
০৩:২৯ অপরাহ্ন

ঐক্য ও সহযোগিতার প্রত্যয়ে বদলগাছীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): 55th National Cooperative Day

সমবায়ের শক্তি ঐক্যে, আর ঐক্যের শক্তিতেই গড়ে ওঠে সমৃদ্ধ দেশ। সেই প্রত্যয় সামনে রেখে নওগাঁর বদলগাছীতে নানা আয়োজনে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা উপহার দেওয়ার আয়োজন করা হয়।


‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।


পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বদলগাছীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।



উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপু ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রাণী। 


এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষভাগে ছিল পরিবেশবান্ধব এক ব্যতিক্রমী আয়োজন। আড্ডা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে সংসদ সদস্যের মাধ্যমে তুলে দেওয়া হয় গাছের চারা। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তাও যেন ছিল এই উপহারে। কারণ সমবায়ের ঐক্য শুধু মানুষের ভাগ্য বদলালেই হবে না, সেই সঙ্গে সবুজ প্রকৃতি রক্ষার দায়িত্বও নিতে হবে।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news