Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
০৮ নভেম্বর ২০২৬
০৪:৫১ অপরাহ্ন

স্বামীর পরিচয় নিয়ে কেন চুপ পারশা, নেটিজেনদের ইঙ্গিত যার দিকে

অনলাইন ডেস্ক Actress Parsha Mahjabin Purni

বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। স্বামীর সঙ্গে ছবিও প্রকাশ করেছেন, তবে স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রেখেছেন। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। পারশা কার সঙ্গে যৌথজীবন শুরু করলেন? প্রশ্নটা ঘুরছিল গতকাল থেকে। 


তবে এক দিন যেতে না যেতেই, নেটিজেনদের অনেকে বলছেন, এক অনলাইন অ্যাক্টিভিস্টকে বিয়ে করেছেন পারশা। যার নামের আদ্যাক্ষর 'আ'। ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা বিভিন্ন ছবি এবং তথ্যের সূত্র ধরে নেটিজেনরা এ দাবি করছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি পারশা।  


শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে নতুন একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে শাড়ি পরা অবস্থায় দেখা যায় তাকে। তবে বরকে দেখা গেলেও তার মুখটি পদ্মফুল দিয়ে ঢেকে রাখেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, 'পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।' 


ইনস্টাগ্রামে পারশা ও ওই ব্যক্তির নানা পোস্ট ঘেঁটে নেটিজেনরা বলছেন, দুজনের পোস্টে এমন কিছু মিল পাওয়া যাচ্ছে, যেটা কাকতালীয় হওয়া প্রায় অসম্ভব। গত ২১ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঞ্জাবি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন সেই ব্যক্তি। ওই ছবিতে তার পাশে লাল শাড়ির একটি আঁচল দেখা যায়। নেটিজেনদের মতে, পারশার ৭ নভেম্বর প্রকাশ করা বিয়ের ছবিতে তার পরনের শাড়ির আঁচলের সঙ্গে ওই ছবির শাড়ির মিল রয়েছে। আবার পারশাও জানিয়েছেন, তিনি বিয়ে করেছেন ২২ অক্টোবর। ফলে দিন-তারিখেরও সামঞ্জস্য পাওয়া যায়। 


শুধু শাড়ির আঁচল নয়, ছবি দুটিতে পুরুষের পোশাকেও মিল খুঁজে পেয়েছেন অনেকে। তাদের দাবি, ২১ অক্টোবর ওই ব্যক্তির পরনে থাকা পাঞ্জাবির সঙ্গে পারশার স্বামীর পরনের পাঞ্জাবিরও সাদৃশ্য রয়েছে।


এদিকে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন পারশা। সে সময়ের কিছু ছবিও আলোচনায় আনছে নেটিজেনরা। সেসব ছবিতে সমুদ্রসৈকতে সাদা পোশাকে, মাথায় হ্যাট পরে হাসিখুশি সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। ওই ছবিগুলোর সঙ্গে সেই ব্যক্তির প্রকাশ করা কিছু ছবির মিল রয়েছে বলেও দাবি করছেন তারা।


পারশার জন্মদিন ঘিরেও একটি বিষয় সামনে এনেছেন নেটিজেনদের কেউ কেউ। তাদের দাবি, জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পারশার চোখের একটি ছবি প্রকাশ করেছিলেন ওই ব্যক্তি। এ ছাড়া ইনস্টাগ্রামেও দুজন দুজনকে অনুসরণ করেন। বর্তমানে তাদের দুজনেই কলকাতায় অবস্থান করছেন বলেও দাবি অনেকের। 


এসব ছবি, পোশাকের মিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পারস্পরিক অনুসরণকে সূত্র হিসেবে দেখছেন অনেকে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন তারা। তবে সত্যিকার অর্থেই ওই ব্যক্তির সঙ্গে পারশা ঘর বেঁধেছেন কিনা, তা এখনো অস্পষ্ট। এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তারা। নেটিজেনদের এই চর্চাকেও খুব একটা আমলে নিচ্ছেন না পারশা। 

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news