কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Kriti Student Reception
নিজেস্ব প্রতিবেদক: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

২০২৫ সালে বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কলেজের এনএম খান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নবাবগঞ্জ সরকারি কলেজ। 

অনুষ্ঠানে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় বিভিন্ন শাখায় সেরা পাঁচজন ফলাফলকারী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেয়া হয়। 

কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শাকিলা খাতুন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোদাশে^র হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রজব আলী, কৃতি শিক্ষার্থী মেফতাহুল জান্নাত, জীবন কর্মকার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ।  

অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দিন কলেজের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কলেজমুখী করতে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, ফলাফল আশানুরূপ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কলেজকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।