বানিয়ার ছড়া বাজারে মোবাইল কোর্টে অর্থদণ্ড

Fines in mobile courts
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন
বানিয়ার ছড়া বাজারে মোবাইল কোর্টে অর্থদণ্ড
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করছে।

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করছে। ওজনে কারচুপি, ভেজাল, অনিয়ম ও ভোক্তা হয়রানিকে এক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে।

গতকালও বানিয়ার ছড়া বাজারে পরিচালিত মোবাইল কোর্টে ৭০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এরুপ কার্যক্রম নিয়মিত চলমান থাকবে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। 

বিজয়বাংলা নিউজকে এসিল্যান্ড জানান, বাজারে পন্য বিক্রি ও ব্যবস্থাপনা যেন ঠিক থাকে আমরা নিয়মিত মনিটরিং করছি৷ বিশেষ করে রোজাদারদের যেন বাজারমুখী হয়ে কোনরকম হয়রানির শিকার হতে না হয় ব্যবসায়িদের সর্বোচ্চ সর্তক করা হচ্ছে।