পারিবারিক কলহে ছুরিকাঘাত, রাজশাহীতে দুজন হাসপাতালে ভর্তি

Stabbing in family dispute
ছোটন সরদার ২৭ মার্চ ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৭ মার্চ ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন
পারিবারিক কলহে ছুরিকাঘাত, রাজশাহীতে দুজন হাসপাতালে ভর্তি
রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে দুজন গুরুতর আহত হয়েছেন।--সংগৃহীত ছবি

রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আরাফাত হোসেন (১৯) ও মোছা. ডলি বেগম (৩৭)। তাঁরা রাজশাহী মহানগরের শাহমখদুম থানার কিছিম বাকিরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছিম বাকিরপাড়ায় নিজ বাড়িতে পারিবারিক কলহের একপর্যায়ে তাঁদের ওপর ছুরিকাঘাত করা হয়। এতে তাঁরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের সকাল ১১টা ৩৫ মিনিটে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। বর্তমানে আরাফাত হোসেন ৮ নম্বর ওয়ার্ডে এবং ডলি বেগম ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।