রামু ও ঈদগাঁওর দুর্গম পাহাড়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে পুলিশের দুঃসাহসিক অভিযান

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ৩০ মার্চ ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ৩০ মার্চ ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন
রামু ও ঈদগাঁওর দুর্গম পাহাড়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে পুলিশের দুঃসাহসিক অভিযান
কক্সবাজারের রামু ও ঈদগাঁওর দুর্গম পাহাড়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে জেলা পুলিশ দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে।

কক্সবাজারের রামু ও ঈদগাঁওর দুর্গম পাহাড়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে জেলা পুলিশ দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে।

জেলা পুলিশ জানিয়েছে, রবিবার সকালে রামু ও ঈদগাঁও থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে পাহাড়ি দুর্গম এলাকায় আধুনিক ড্রোন ব্যবহার করে সন্দেহভাজন অবস্থানগুলো নজরদারি করা হয়। সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকায় ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্গম পাহাড়ের ভেতরে লুকিয়ে থাকা অপরাধীদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয় যা অভিযানে নতুন মাত্রা যোগ করেছে জেলা পুলিশ। 

জানা গেছে, ডাকাত ও অপহরণকারী চক্র নির্মূলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভবিষ্যতে নিত্যনতুন কৌশল ও প্রযুক্তির সমন্বয়ে নিয়মিত ও আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম সিফাতুল মাজদার। 

উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ, ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হামিদুল হক হামিদ।