গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

Two advisors to the Prime Minister on inspection
মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): ১০ এপ্রিল ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন সারা বাংলা
মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): ১০ এপ্রিল ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন
গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা
গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পরিচালিত পদ্মা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির সেচ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর দুই উচ্চপদস্থ উপদেষ্টা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় তাঁরা সরমঙ্গলা খাড়ি ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

উপদেষ্টাদ্বয় বিএমডিএ-র আওতায় পদ্মা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে সরমঙ্গলা খালে পানি এনে কৃষি জমিতে ব্যবহারের কার্যক্রম এবং নেট মিটারিং সিস্টেমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এরপর তাঁরা সরমঙ্গলা এলাকায় পরিবেশ রক্ষায় পলাশ ও ছাতিম জাতের গাছের চারা রোপণ করেন। এর আগে তাঁরা ভগবন্তপুর এলাকায় পদ্মা নদীর পাড় পরিদর্শন করেন এবং কলিপুর এলাকায় সৌর বিদ্যুৎচালিত সেচ কার্যক্রমের কার্যকারিতা যাচাই করেন।

এ সময় বিএমডিএ-র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং বিএমডিএ-র সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএমডিএ কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে স্বল্প খরচে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।