নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার

Housewife's body recovered
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ১৩ মে ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ১৩ মে ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন
নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার
--প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ওই গৃহবধূর নাম শ্রাবন্তী  (১৭)।  সে উপজেলা সদরের বালাহৈর গ্রামের শ্যামলের মেয়ে। স্বামীর নাম সুমন দাস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে শ্রাবন্তীর সঙ্গে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বীরেন দাসের ছেলে সুমনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক অশান্তি চলছিলো। আজ সকালে শ্রাবন্তী সকলের অজান্তে বাড়ির দোতলায় নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় । দুপুরের পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।