চাঁপাইনবাবগঞ্জ জেলা কাউন্সিল ঘিরে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

BNP holds preparatory meeting in Gomostapur surrounding the council
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৬ জুন ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৬ জুন ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা কাউন্সিল ঘিরে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ১৩ জুনের ত্রি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৩ জুনের ত্রি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মরহুম বাইরুল চেয়ারম্যানের চাতাল প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। ত্রি-বার্ষিক কাউন্সিলকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা। ​সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। প্রস্তুতি সভায় বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব এর সঞ্চালনা বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু,গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তারিখ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান,ও গনি হামিদ চৌধুরী। সভায় বক্তারা বলেন আগামী ১৩ জুনের ত্রি-বার্ষিক কাউন্সিলে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, যোগ্য নেতৃত্ব নির্বাচন এবং তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করে কাউন্সিলকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা ও আগামী দিনের আন্দোলন-সংগ্রাম দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এই কাউন্সিলের গুরুত্ব অপরিসীম। সভায় আরো উপস্থিত ছিলেন, 

আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান অপু,বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক,ফজলুর রহমান,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মন্তাজ আলী, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম রসদুল সাংগঠনিক সম্পাদক, সামিরুল ইসলাম, রাধানগর ইউনিয়ন বিএনপির, সদস্য সচিব ওবাইদুল ইসলাম, বিএনপি নেতা, সাজ্জাদ আলী, বিএনপি নেতা শামাউন ইসলাম বাবুল, প্রফেসর বাবু, আব্দুর রশিদ, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন আলী, সদস্য সচিব,আরিফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স এর গোমস্তাপুর উপজেলা আহবায়ক সুজন আলী, যুবনেতা সবুর আলী, হাসান আলী, বিএনপির মহিলা নেত্রী,তুলি বেগম, তাজকেরা বেগম সহ বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।