চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান হাবিবের মতবিনিময় সভা ও মৃত্যু অ্যাডভোকেট মাইনুলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের মত বিনিময় সভা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কোটের অ্যাডভোকেট মাইনুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে ৭নং চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন প্রস্তুতি নিয়ে সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব সাম মোহাম্মদ পেশকার। আবু রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য জাকারিয়া হোসেন, আলহাজ্ব মঞ্জুর হোসাইন, একরামুল হক, দারাবাদ মন্দির কমিটির সভাপতি আপাল ঘোষ, সমাজ সেবক এত্তাজ আলী, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইশা সদারসহ অন্যরা। গোলাম কিবরিয়া হাবিব তার বক্তব্যে বলেন আপনারা আমাকে আপনাদের যে দায়িত্ব দিয়েছিলেন তা ইতিমধ্যে সাড়ে চার বছর পার করেছি। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি তা আপনারাই বলতে পারবেন। সামনে নির্বাচন আগামীতে আমাকে দায়িত্বের রাখবেন কিনা তার সিদ্ধান্ত আপনাদের। তিনি আরো বলেন আমার পিতা-মাতা মৃত্যুর পর আমার ভাই মাইনুল ইসলাম খালিদ কোনদিন কোন ধরনের অভাব বুঝতে দেইনি সব সময় ছায়ার মত আগলে রাখতেন। ভাইয়ের মৃত্যুর পর আমি অনেক ভেঙে পড়েছি আপনারা আমার ভাইয়ের জন্য আমার জন্য একটু দোয়া করবেন। মতবিনিময়ে সভায় ইউনিয়নের সকল অর্ডার বিভিন্ন পেশাজীবী জনসাধারণ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে মরহুম অ্যাডভোকেট মাইনুল ইসলাম খালিদ সহ ইউনিয়ন পরিষদের সকল মহরম চেয়ারম্যানদের জন্য মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিবেশন করেন হাফেজ আবু রাইহান।