ধরলা নদীতে গোসলে নেমে ২ ভাই নিখোঁজ

2 brothers missing
অনলাইন ডেস্ক ০৭ জুন ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৭ জুন ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন
ধরলা নদীতে গোসলে নেমে ২ ভাই নিখোঁজ
ছবি - বিজয় বাংলা

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্টান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা দুজনেই স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বন্ধু মেহেদীসহ ধরলা নদীতে গোসলে নামেন দুই ভাই সাব্বির ও সাওন। এ সময় বন্ধু মেহেদি তীরে উঠতে সক্ষম হলেও পানিতে ডুবে নিখোঁজ হন দুই ভাই।

খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান চালায়। পরে উদ্ধার অভিযানে যুক্ত হন লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে খুঁজে না পাওয়ায় রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধারকাজে তাদের সহায়তা করছে।