বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল প্রীতি ম্যাচ

football
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ১১ জুন ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ১১ জুন ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন
বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল প্রীতি ম্যাচ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে পঞ্চগড়ের বোদা হাইস্কুল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে পঞ্চগড়ের বোদা হাইস্কুল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উত্তরবঙ্গের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত বোদা উপজেলা ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী দল এই টুর্ণামেন্টের আয়োজন করে। খেলাটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

ব্রাজিল সমর্থক দলটি এই ম্যাচে জয়ী হয়েছে। খেলায় ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থকদের পরাজিত করেছে ব্রাজিল সমর্থক দল। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোদা টু-স্টার ফুটবল একাডেমির কোচ ও প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন বিপুল, বোদা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাওছার আলম রুমি, উপজেলা যুবদলের আহবায়ক মো. এলাহি সাগর, উপজেলা যুগ্ন আহবায়ক মো. সোহেল রানা সহ স্থানীয় ফুটবল খেলা প্রেমিকেরা।