চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচি শুভ উদ্বোধন
Tree planting program inaugurated in Chapainawabganj
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এর সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন ঘোষিত হয়েছিল। কর্মসূচিতে বাস্তবায়ন উপলক্ষে শনিবার সকালে পিরাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃক্ষ রোপণ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মিজানুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন, সাবেক মেয়র তারিখ আহমেদ বিএনপি নেতা আশরাফুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদ সহ অন্যরা। গোমস্তাপুর উপজেলায় সকল ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন দপ্তর বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।
এসআইএল/বিবিএন