অবৈধ দখল উচ্ছেদে তিন এলাকায় অভিযান পরিচালনা করল ডিএসসিসি

DSCC conducted the operation
অনলাইন ডেস্ক ১৭ জুন ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৭ জুন ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন
অবৈধ দখল উচ্ছেদে তিন এলাকায় অভিযান পরিচালনা করল ডিএসসিসি
--সংগৃহীত ছবি

রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সড়ক এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র মো. রাসেল রহমান জানান, অভিযানে ধোলাইপাড় খালপাড় রোডে অবৈধভাবে গড়ে ওঠা সব ধরনের দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করাতিনি বলেন, পরবর্তী সময়ে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক পরিষ্কার করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচলের উপযোগী করা হয়।

নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়।