রাজশাহীতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি :- ২০ জুন ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি :- ২০ জুন ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন
রাজশাহীতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
রাজশাহীতে চোর সন্দেহে রাকিবুল হাসান রকি (৩২)নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ।

রাজশাহীতে চোর সন্দেহে রাকিবুল হাসান রকি (৩২)নামের  এক যুবককে পিটিয়ে হত্যা করেছে । রাজশাহী নার্সিং কলেজের কয়েকজন শিক্ষার্থী।বৃহস্পতিবার ১৮ জুন রাতে রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনের সামনে খুনের ঘটনাটি ঘটে।

পুলিশ এ ঘটনায় শুক্রবার (১৯ জুন)সকালে অভিযান চালিয়ে  নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নার্সিং কলেজের  শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম। 

 বিষয়টি রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ নিশ্চিত করে বলেন, হেতেমখাঁ কারিগরপাড়ায় নিহত রকিকে  চোর সন্দেহে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। 

একপর্যায়ে অবস্থায় বেগতিক দেখে ঘটনার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর পুলিশ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে। নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটিনহত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।