পশ্চিম রেলে ধুমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে প্রশাসনিক নির্দেশনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

To develop smoking and tobacco-free rail services on Western Railway
আবুল কালাম আজাদ ২০ জুন ২০২৬ ০২:৫১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ২০ জুন ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
পশ্চিম রেলে ধুমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে প্রশাসনিক নির্দেশনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-তে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০২৬ ও রেলওয়ে আইন, ১৮৯০সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “Initiave to Make Bangladesh Railways Tobacco Free (IMBRTF) Phase-3 ” শীর্ষক প্রকল্পের আয়োজনে আজ ২০ জুন  শনিবার সকাল, মহাব্যবস্থাপক (পশ্চিম) এর কনফারেন্স হলে, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী-তে  ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)  সংশোধন আইন  ২০২৬ ও রেলওয়ে আইন, ১৮৯০সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০জুন) পশ্চিম রেলের মাহব্যবস্থাপকের সম্মেলন কক্ষে, রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম)  ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব  মো: ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জিয়াউল হক। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,   রেলওয়ের পশ্চিমাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ স্টেশনে কর্মরত কর্মচারী ও রানিং ট্রেনে কর্মরত কর্মচারীসহ মোট ৩৫(পঁয়ত্রিশ) জন প্রশিক্ষণার্থী  এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রেল সেবার মান উন্নয়নে ধুমপান মুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমাদের সবাইকে রেল প্রাঙ্গণে ধুমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলে নিরাপদ ও পরিবেশ বান্ধব যাত্রী সেবা প্রদান করা সম্ভব হবে যা রেল পরিষেবার মিশন ও ভিশন এর সাথে খুবই সম্পর্কিত।