বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

Md. Mahfuzur Rahman Riton
নিজস্ব প্রতিনিধি:- ৩০ জুন ২০২৬ ১২:১০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ৩০ জুন ২০২৬ ১২:১০ অপরাহ্ন
বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় আজ মঙ্গলবার (৩০ জুন) মতিহার থানাধীন চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় অবস্থিত ‘বায়তুল মামুর জামে মসজিদ’-এর ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি মসজিদের নির্মাণকাজের সার্বিক সফলতা কামনা করেন।

 এ সময় মহান আল্লাহ তাআলার নিকট দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সর্বস্তরের মানুষের সুখ-শান্তি এবং মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক মন্টু, সহ-সভাপতি জনাব গোলাম মুর্তজা; মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আল মামুন বাবু; সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব জয়নাল এবং জনাব লিটনুর রহমান লিটন; মতিহার থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব বশির উদ্দিন সনি; ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব শুকুর আলী; ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসান আলী; ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী ও সদস্য সচিব জনাব আশরাফ আলী; ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক জনাব মিঠুনের রহমান মিঠুনসহ বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণকাজের সফল বাস্তবায়ন এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।