চাঁপাইয়ের পদ্মায় ধরা পড়ল ৪৭ কেজির বাঘাইড় মাছ

47 kg of tiger fish
রাজশাহী প্রতিনিধি:- ০১ জুলাই ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি:- ০১ জুলাই ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন
চাঁপাইয়ের পদ্মায় ধরা পড়ল ৪৭ কেজির বাঘাইড় মাছ
চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ।

মঙ্গলবার (৩০ জুন) রাত ৮ টার  দিকে মাছটি ধরা পড়ে জেলের জালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের জেলে মো. মুসা (২৩)-এর নেতৃত্বে একদল জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। প্রতিদিনের মত সন্ধায় পদ্মায় ফেলেন তারা।জাল তোলার সময় বিশাল আকৃতির বাঘাইরটি ধরা পড়ে। 

বিশাল মাছটি নদী থেকে ঘাটে নিয়ে এলে সেটি দেখতে স্থানীয় মানুষের ভিড় জমে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে এত বড় বাঘাইড় ধরা পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না। তাই মাছটি ঘাটে আনার পর একনজর দেখতে আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে মাছটির ছবি ও ভিডিও ধারণ করেন। বিশাল আকৃতির বাঘাইড়টির ওজন ও বিক্রয়মূল্য নিয়েও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যায়। 

জেলেরা জানান, পদ্মা নদীতে এ মৌসুমে বাঘাইড়, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ মাঝেমধ্যে ধরা পড়ে। তবে ৪৭ কেজি ৪০০ গ্রাম ওজনের বাঘাইড় খুব কমই দেখা যায়। তাদের ধারণা, নদীতে পানি বাড়তে শুরু করায় বড় মাছের আনাগোনা বেড়েছে।

জেলেরা জানান, মাছটি স্থানীয় এক আড়তদারের কাছে প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। পরে আড়তদার মাছটি ঢাকার বাজারে বিক্রির জন্য পাঠিয়েছেন বলে জানাগেছে।