বদলগাছীতে শিক্ষা ও আত্মকর্মসংস্থানে সহায়তা, বিতরণ হলো সেলাই মেশিন-খেলার সামগ্রী

Sewing machines and toys were distributed
প্রতিনিধি,বদলগাছী (নওগাঁ):- ০২ জুলাই ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি,বদলগাছী (নওগাঁ):- ০২ জুলাই ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন
বদলগাছীতে শিক্ষা ও আত্মকর্মসংস্থানে সহায়তা, বিতরণ হলো সেলাই মেশিন-খেলার সামগ্রী
বদলগাছীতে শিক্ষা ও আত্মকর্মসংস্থানে সহায়তা, বিতরণ হলো সেলাই মেশিন-খেলার সামগ্রী

নওগাঁর বদলগাছী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী ও উচ্চ-নিচু বেঞ্চ এবং নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে শ্রেণিকক্ষের শিক্ষার পরিবেশ উন্নয়নে উচ্চ-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়। এছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, সরকার শিক্ষা, ক্রীড়া ও আত্মকর্মসংস্থানের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এসব সহায়তা মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।