চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

Distribution of anti-drug awareness leaflets
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৪ আগস্ট ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৪ আগস্ট ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির  মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ। এ সময় ঢাকা বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় জনগণ ও পথচারীদের মধ্যে মাদকের ভয়াবহতা, মাদকের কুফল এবং মাদকবিরোধী সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে।

কর্মসূচির মাধ্যমে মাদক সেবন ও ব্যবসার ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান,  স্থানীয় জনগণকে নিয়ে  মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে  এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার অঙ্গীকার করেন।