প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

Cricket
অনলাইন ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬ ০৩:২৬ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬ ০৩:২৬ অপরাহ্ন
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল বাংলাদেশ
সংগৃহীত ছবি

নাঈম হাসান নেন ৪ উইকেট৫ উইকেটে ২১৩ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ২৭২ রানের। ক্যারিবীয়রা সেটা পার করে ফেলবে বলেই মনে হচ্ছিল। কিন্তু অফস্পিনার নাঈম হাসান শেষের দিকে ঝলক দেখালেন। নিলেন ৪ উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও নেন ২টি করে উইকেট।নাঈম-মিরাজদের ঘূর্ণিতে ২৪৫ রানেই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।


লাঞ্চ বিরতিতে যাওয়ার ঠিক আগে স্বস্তি মিলে বাংলাদেশ শিবিরে। অফস্পিনার নাঈম হাসান এলবিডব্লিউ করেন সেট ব্যাটার জাস্টিন গ্রেভসকে। চার রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন গ্রেভস (৪৬)।স্বীকৃত ব্যাটারদের মধ্যে কেবল ছিলেন কেবল অধিনায়ক রোস্টন চেজ। তিনিই শেষ পর্যন্ত অপরাজিত রয়ে গেছেন ৪৩ রানে।টেস্ট খেলা কাকে বলে সেটাই যেন দেখাচ্ছিলেন ত্যাগনারায়ণ চন্দরপল। 


ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশকে বিরক্ত করে ফেলেছিলেন তিনি। মিরপুর টেস্টের তৃতীয় দিনেও প্রথম পৌনে এক ঘণ্টা অনায়াসে পার করে দেন চন্দরপল।অবশেষে তার প্রতিরোধ ভেঙেছেন শরিফুল ইসলাম। এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচ হয়েছেন চন্দরপল। ৫৬ রানের ইনিংসে ১৮৪ বল খেলেন তিনি।চন্দরপলের আউটে ভেঙেছে ৬৫ রানের জুটি। ১৬২ রানে ৫ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা।


একটা সময় ১ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ছিল ৯০ রান। জন ক্যাম্পবেলের হাফসেঞ্চুরিতে বেশ ভালো অবস্থানেই ছিল ক্যারিবীয়রা। সেখান থেকে ৭ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ঘূর্ণিতে হঠাৎ কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।৯৭ রানে ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর হাল ধরেন ত্যাগনারায়ণ চন্দরপল আর জাস্টিন গ্রেভস।এর আগে সাদমান ইসলামের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান একাই নেন ৫টি উইকেট।