মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাকে ‘১৯৭১-এর প্রতিশোধ’ আখ্যা দিয়ে রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

Freedom fighters' human chain
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ০২ নভেম্বর ২০২৬ ০৫:০১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ০২ নভেম্বর ২০২৬ ০৫:০১ অপরাহ্ন
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাকে ‘১৯৭১-এর প্রতিশোধ’ আখ্যা দিয়ে রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
ছবি - কাবিল হোসেন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন ও গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


রোববার (অক্টোবর) রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এই মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ড ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পিরোজপুরে একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর শেষকৃত্য ও দাফনকাজে বাধা দেওয়া এবং তা নিয়ে অমানবিক পরিস্থিতি সৃষ্টি করা কেবল অপরাধই নয়, এটি সরাসরি ‘১৯৭১-এর প্রতিশোধ’ নেওয়ার শামিল।


এ সময় বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর দেশের মাটিতে বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন এবং দাফনে বাধা দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এর নেপথ্যে থাকা কুশীলব এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা কমান্ডার রাজশাহী মহানগর ইউনিট, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ রাজশাহী জেলা কমান্ডার ইউনিট,মোহনপুর উপজেলার সাবেক প্রশাসক ও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বাঘা উপজেলা ইউনিট কমান্ডারসহ জেলা ও উপজেলার মুক্তিযুদ্ধারা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।