রাজশাহী জেলা সমিতি

সাধারণ সম্পাদকে হেলালকে চন্দ্রিমা থানা বিএনপির ফুলেল শুভেচ্ছা

Nazrul Islam Helal
জেসিকা শেখ, জেলা প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৬ ০১:১৩ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ, জেলা প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৬ ০১:১৩ অপরাহ্ন
সাধারণ সম্পাদকে হেলালকে চন্দ্রিমা থানা বিএনপির ফুলেল শুভেচ্ছা
রাজশাহী জেলা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালকে চন্দ্রিমা থানা বিএনপির নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন

নবনির্বাচিত রাজশাহী জেলা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম হেলালকে ফুলের মালা পরিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চন্দ্রিমা থানা বিএনপির নেতৃবৃন্দ।

এ উপলক্ষে চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সদস্যসচিব মনিরুল ইসলাম জনি ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতৃবৃন্দ ফুলের মালা পরিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, রাজশাহী জেলা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তাঁর এই অর্জন নিঃসন্দেহে আনন্দের ও গর্বের। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে রাজশাহী জেলা সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।