Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৩ নভেম্বর ২০২৬ | ০৩:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে এসআরবি ৫ ও ১১ এর যৌথ অভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ০৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত সোমবার (২ নভেম্বর) দুপুরে এসআরবি-৫ (রাজশাহী) এবং এসআরবি-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।


​গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া (মাঠপাড়া) এলাকার একাব্বর আলীর ছেলে মো. ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. নয়ন ইসলাম (২৪)।

​সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে এসআরবি। 

এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহী এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য ঢাকায় পাচার করা হচ্ছে।

​এই তথ্যের ভিত্তিতে এসআরবির যৌথ দল নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহভাজন ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত হলুদ-নীল রঙের একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৮১) জব্দ করা হয়। 


এ সময় উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং ​পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


নারায়ণগঞ্জে এসআরবি ৫ ও ১১ এর যৌথ অভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২