গানমুখী হলেন শ্রোতারা
- গত কয়েক বছরের তুলনায় এবার অনেকটাই গানমুখী হলেন শ্রোতারা। বিভিন্ন প্লাটফর্মের কিছু গান ভাইরাল হয়েছে ও একইসঙ্গে প্রশংসা কুড়ায়। গানের বাইরে সংগীতাঙ্গনের শিল্পীরা স্টেজ শো নিয়েও ব্যস্ত ছিলেন। এদিকে আবার কেউ কেউ আসন্ন নির্বাচনেও ব্যস্ত সময় পার করছেন। সবমিলে, চলতি বছর সংগীতাঙ্গন কেমন ছিল সেসব নিয়ে আমাদের বিশেষ আয়োজন। লিখেছেন-এন আই বুলবুল
- তিন তারকার বিয়ে
- ইমরান : গত ২৪ মে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন। তার স্ত্রী মেহের আয়াত জেরিন। এদিনে নিজের ভেরিফায়েড প্রোফাইলে তিনি বিয়ের খবর জানান। তিনি লেখেন, আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।
- ঐশী : গেল ২ জুন সংগীতশিল্পী ফাতেমা তুয যোহরা ঐশী বিয়ের পিড়িতে বসেন। পাত্র আরেফিন জিলানী সাকিব। এক ঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে পরিবারের আয়োজনেই ৩১ মে অনুষ্ঠিত হয় ঐশীর অন্যরকম এক হলুদ সন্ধ্যা। আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির।
- অবন্তি সিঁথি : গত ১৫ ডিসেম্বর কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি বিয়ে করেন। অবন্তি সিঁথির বর অমিত দে লন্ডনে থাকেন এবং সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। শখের বশে সংগীতচর্চাও করেন অমিত। এই সুবাদে গানের মাধ্যমেই দুজনের পরিচয় হয়।
- যাদের হারালাম
- বুলবুল মহলানবীশ : ১৪ জুলাই ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি না ফেরার দেশে পাড়ি দেন। সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য তিনি পেয়েছেন- চয়ন স্বর্ণপদক, দেওয়ান মোহাম্মদ আজরফ ফাউন্ডেশন সম্মাননা, পশ্চিমবঙ্গের নজরুল একাডেমি সম্মাননা পদক।
- রাজীব আশরাফ : ১ সেপ্টেম্বর হোক ‘কলরব’ গানের গীতিকার ও জনপ্রিয় নির্মাতা রাজীব আশরাফ মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
- আলোচিত
- ২২ বছর পর প্রিন্স মাহমুদ-মিজান : ২২ বছর পর চলতি বছর আবারও একেসঙ্গে গান করলেন প্রিন্স মাহমুদ ও ব্যান্ড তারকা মিজান। ২২ বছর পর তারা একসঙ্গে গান করেছেন। গানের শিরোনাম ‘এমন হয়নি আগে’। এ গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
- হিন্দি গানে আসিফ : বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি এখনো নিয়মিত গান করছেন। এরমধ্যে নভেম্বরে হিন্দি গান করার ঘোষণা দেন। ভারতের পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের সঙ্গে হিন্দি গান করার কথা জানান তিনি। সে সময় ফেসবুক পোস্টে এ
- তারকা বলেন, তার কণ্ঠের ফ্যান আমি। ভার্সেটাইল এ গায়িকার সুরে
- বিমোহিত সারাবিশ্ব। মাস তিনেক ধরে শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।
- ভোটযুদ্ধে তিন তারকা
- মমতাজ : তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে আবারও টিকিট পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এর মাধ্যমে জাতীয় সংসদীয় আসন ১৬৯, মানিকগঞ্জ-২ থেকে নির্বাচন করছেন তিনি। এর আগে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মধ্যদিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
- ডলি সায়ন্তনী : আনুষ্ঠানিকভাবে প্রথমবার রাজনীতিতে নাম লেখালেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন তিনি। এ দলের হয়ে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে নির্বাচন করছেন।
- নকুল কুমার বিশ্বাস : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
- বরিশাল-২ আসন (উজিরপুর-
- বানারীপাড়া) থেকে নির্বাচন করছেন নকুল কুমার বিশ্বাস।
- তিনি কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হয়ে নির্বাচন করছেন। নকুল কুমার বিশ্বাসের বাড়ি উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামে। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ থেকে তিনি গত দুই বছরের ধরে এলাকায় গণসংযোগ করে আসছিলেন।
- আলোচিত দশ গান : ভিউ ও আলোচনার দিক থেকে এ বছরের দশ গান-
- ১. ভুল সবই ভুল : চলতি বছরে ঈদুল ফিতরে নগর বাউল জেমস প্রকাশ করলেন ‘ভুল সবই ভুল গানটি। এটি লিখেছেন বিশু শিকদার ও জেমস। সুর-সংগীত করেছেন জেমস নিজেই।
- ২. ওরে জান : জামাল হোসেনের কথায় ইমরান ও মারুফা তৃষার ‘ওরে জান’ গানটিও বেশ প্রশংসা কুড়ায়। ছয় মাসে এটির ভিউ ১ কোটি ৬১ লাখের বেশি। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে এটি প্রকাশ হয়েছে।
- ৩. কালাচান : এ বছর সব থেকে বেশি ভাইরাল গান হলো তসিবার কালাচান গানটি। এতে তার সঙ্গে র্যাপ গেয়েছেন এফএ প্রিতম। সালাহ উদ্দিন সাগরের কথায় এটির সুর করেন এফএ প্রিতম।
- ৪. চোখ লাল কিসে : খায়রুল ওয়াসী, রাব্বি, এসডি সাগর, মানিক ও রাজু ম-লের এ গানটিও এবার বেশ আলোচনায় আসে। সোশ্যাল মিডিয়ায় গানটি বেশ প্রশংসা কুড়ায়।
- ৫. দেওরা : কোক স্টুডিও থেকে প্রকাশিত প্রিতম ও ফজলু মাঝির দেওরা গানটিও দারুণ প্রশংসা কুড়িয়েছে। সব শ্রেণির দর্শক-শ্রোতার মুখে আসে এ গানটি।
- ৬. কথা কইও না : কোক স্টুডিওর এ গানটিও দর্শক-শ্রোতাদের কাছে প্রশংসা কুড়ায়। এতে কণ্ঠ দেন শিবলু মৃধা ও আলেয়া বেগম। এ গানে আলেয়া বেগমের পারফর্মেন্স বেশ
- আলোচনায় আসে।
- ৭. বাজার গরম : আলী হাসানের এ গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সমসাময়িক বিষয় নিয়ে শিল্পী নিজেই এ গানটির কথা ও সুর করেন।
- ৮. ওরে মন : ছয় বছর পর
- আরফিন রুমী ও সাবরিনা পড়শী ‘ওরে মন’ গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন। পড়শীর ইউটিউবে গানটি প্রকাশিত হয়। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুর ও সংগীত পরিচালনাও করেছেন আরফিন রুমী।
- ৯. ঝুমকা : যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশী শিল্পী মুজা ও ঢাকার গায়িকা জেফার রহমানের গান ‘ঝুমকা’। আলোচিত এই গানের তালে নাচতে দেখা গেছে সামাজিক মাধ্যমে জনপ্রিয় তানজানিয়ার কনটেন্ট ক্রিয়েটর কিলি পলকে; তার সঙ্গে নিমা পলও নেচেছেন। সোস্যাল মিডিয়ায় গানটি বেশ আলোচনায় আসে।
- ১০. রাগ কইরো না মনের মানুষ : শিল্পী বিশ্বাসের এ গানটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এ গানটির কথা ও সুর করেন কাব্যিক পলাশ।