রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দিচ্ছে সিম্ফনি মোবাইল

অনলাইন ডেস্ক ১০ মে ২০২৬ ০৩:৩০ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১০ মে ২০২৬ ০৩:৩০ অপরাহ্ন
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দিচ্ছে সিম্ফনি মোবাইল
__সংগৃহীত ছবি

এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মোবাইল এক্সেসরিজ বিভাগ রিজিওনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১০ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) 

পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার

বিভাগ: মোবাইল এক্সেসরিজ

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি, এমএস অফিস প্রোগ্রামে জ্ঞান ও দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: মুন্সীগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬